• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সিসিডিবির সংবর্ধনা ও সহায়তা প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বুকভরা সাহস আর হাজারো স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী মেধাবীরা। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা প্রথমেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি হন। বর্তমানে কঠিন থেকে কঠিনতর হয়েছে টিউশনি পাওয়া। বিশেষ করে নারী শিক্ষার্থীর জন্য টিউশনি পাওয়াটা বেশি কঠিন।

টাকার অভাবে কি করে পড়াশোনা করবেন ভেবে দিশাহারা হন স্বপ্ন দেখা তরুন তরুণীরা। সারাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়াসে হাজারো তরুণের ভরসা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচী।

সিসিডিবি কর্তৃক সহায়তায় মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তৈরি করছে নতুন ইতিহাস। সিসিডিবি দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানোর অদম্য প্রয়াস, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়ে দেশ গঠনের অনুপ্রেরণা দিচ্ছে তরুণ/তরুণীদের। তারই ধারাবাহিকতায় ঘাটাইল মধুপুর ও ফুলবাড়িয়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও মেধা বৃত্তি প্রদান করেছে সিসিডিবি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলার গারোবাজার সিসিডিবি এনজিওর হল রুমে এ শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, বিশেষ অতিথি সিসিডিবির হেড এমএফপি মুহাম্মদ সোলায়মান সিদ্দিক,শাখা ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার, ইউপি সদস্য মো. নাজমুল ইসলাম জামাল, বাজার কমিটির সহ-সভাপতি মোস্তফা ফকির উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
জাতি ভেদে বৈষম্যের অভিযোগ ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার