• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রিসভায় ঠাই হয় নি অনেক হেভিওয়েট নেতার

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে।

দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করা ৫০ সদস্যের মন্ত্রিসভায় ৪০ জনই নতুন।
ঠাই হয় নি বিএনপির অনেক হেভিওয়েট নেতার। তারা হলেন-স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, আসাদুজ্জামান রিপনদের কেউ মন্ত্রিত্ব পাননি।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, গোলাম আকবর খোন্দকার, মাহবুবউদ্দিন খোকন, ফজলুর রহমান মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে আলোচনা ছিল। শেষ পর্যন্ত তাদের কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এমপি নির্বাচন না করায় ধারণা করা হয়েছিল তাদের মন্ত্রী করা হবে। শেষ পর্যন্ত এই দুজনও অন্তর্ভুক্ত হননি। তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।

প্রথমবারের মতো যারা মন্ত্রী হলেন- বিএনপি তারেক রহমান, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।

মন্ত্রিসভায় নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহম্মদ হেলালউদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আবদুল বারি, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়। নিরঙ্কুশ বিজয়ে একক সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকার গঠন করে দলটি।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল
সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক
সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত