• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পি.এম.
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি সরকারের শপথ গ্রহণের পরপরই ভারতের স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

হাইকমিশনার জানান, বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র শুভেচ্ছা বার্তাও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

এদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন ১০ জন
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন ১০ জন
কাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী
কাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো মন্ত্রিসভায় ১৭ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী
প্রথমবারের মতো মন্ত্রিসভায় ১৭ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী