• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৭ বছর পর গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়

ক্রীড়া প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পি.এম.
অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যদিও ম্যাচটা ছিল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের। আর এই ম্যাচের ফলের ওপরই যে নির্ভর করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকা-না থাকা। 

মিচেল মার্শ-ট্রাভিস হেড-গ্লেন ম্যাকওয়েলদের সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারতে হতো। কিন্তু আইরিশরা সেই সুযোগ পেল না। ক্যান্ডিতে অবিরাম বর্ষণে পরিত্যক্ত হলো ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেল জিম্বাবুয়ে। এতে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার।

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অজিরা। সর্বশেষ ২০০৯ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যত দ্রুত সম্ভব, ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের সঙ্গে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও হেরে যায় জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে।

সহ-আয়োজক শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ আটে জায়গা করে নিয়েছে। আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে জিম্বাবুয়ে টানা দুই ম্যাচ জিতেছিল। তাদের পয়েন্ট ৫। তাই আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশাল জয় পেলেও বাড়ি ফিরতে হবে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে