যারা আ.লীগের উপকার করতে চেয়েছে তাদের ক্ষতি হয়েছে- আলাল

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগকে যারা উপকার করতে গিয়েছে তাদের ক্ষতি হয়েছে। আওয়ামী লীগকে প্রথম বাকশালের কবর থেকে উঠিয়ে আওয়ামী লীগ নামে পুনরায় জন্ম দিয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান; প্রতিদান হিসেবে তাকে নিহত হতে হয়েছে।
মঙ্গলবার ২১শে জানুয়ারি বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়েউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলাল। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলাল বলেন, জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না। এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান, সংকটকালীন এই স্লোগান যে কেউ দিতে পারে। ভুল ধারণা করে জয় বাংলাকে আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি ভাববেন না।
তিনি বলেন, পত্রিকায় দেখলাম গাজীপুরের সাফারি পার্ক থেকে একটা নীল গাই হারিয়ে গেছে, আর বাংলাদেশের মানুষ দেখলো ১৭ বছর দাপটের সাথে রাজনীতি করে সবকিছু দখল করার পরও, ৬ মাস হয়ে গেলো আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, অনেকে বলে সরকার পতনের এই আন্দোলনে ছাত্র দলের কোন ভূমিকা ছিল না; তবে ছাত্রদলের যে কি ভূমিকা ছিল সেটা আমি নিজে চোখে দেখেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকা শহরকে ১৩ টা জোনে ভাগ করে কাজ করিয়েছেন, সেখানে ছাত্রদল যুবদল সবাই কাজ করেছে।
তিনি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্র খুলে দেখতে পাবেন; বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধ সংগ্রামের কথা লিখা আছে। চাইলে সহজেই জিয়াউর রহমান নিজের কৃতিত্ব নেওয়ার জন্য এটি মুক্তিযোদ্ধার কথা লিখতে পারতেন।
ভিওডি বাংলা/ সাকিব/ এমপি







