• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার

রাজশাহী প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পি.এম.
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি: ভিওডি বাংলা

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রথম বারের মতো রাজশাহীতে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

রাজশাহীর পুরাতন সার্ভে ইন্সটিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত প্রায় এক একর এলাকা জুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

রাজশাহীর বাসিন্দা মিলন বলেন, রাজশাহী কলেজে সাধারণ মানুষ শহীদদের স্মরণের ফুল দিতে যান। এতে করে সবাইকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। সেই বিবেচনায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, মহানগরীতে নির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-এর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক গুরুত্বপূর্ণ প্রতীক।

সোমবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, মঙ্গলবার এই নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারটি উন্মুক্ত করে দেয়ার সিধান্ত আসতে পারে। তবে প্রচার-প্রচারণা ও উদ্বোধনের বিষয়টি জেলা প্রশাসন দেখবেন।

ভিওডি বাংলা/ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিল শিবির কর্মী
ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিল শিবির কর্মী
ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
জাতি ভেদে বৈষম্যের অভিযোগ ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা