• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে- টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লি., বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

সাত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় উক্ত লাইসেন্সসমূহ মেয়াদোত্তীর্ণ হিসাবে বাতিল করা হলো।

সুতরাং, বাতিলকৃত লাইসেন্স এর অধীনে যে কোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া বাতিলকৃত লাইসেন্স এর মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন