মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিনের মধ্যেই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতায় যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আজই অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিই নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।
নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-কে। মঙ্গলবার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপি ও সচিবালয় সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে থাকছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, কায়সার সাখাওয়াত হোসেন, জাকির আলম এবং শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
ভিওডি বাংলা/এমএস







