• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে ঢাকায় বাড়ছে আন্তর্জাতিক উপস্থিতি। এতে যোগ দিতে একে একে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা রাজধানীতে পৌঁছাচ্ছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে একই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

এছাড়া উপস্থিত হয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি-ও ঢাকায় এসেছেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন আ ন ম এহছানুল হক মিলন
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন আ ন ম এহছানুল হক মিলন
বিএনপির মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
বিএনপির মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী