• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রমজানজুড়ে মানবিক উদ্যোগে মেট্রো হাসপাতাল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজান রহমত, বরকত ও ত্যাগের মাস। এই মাসকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে অবস্থিত স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেট্রো হাসপাতাল নিয়েছে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ। রমজান মাসজুড়ে রোগীদের জন্য বিশেষ আর্থিক ছাড় ও ফ্রি সেবার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রমজান উপলক্ষে পুরো মাস জুড়ে রোগীরা পাচ্ছেন- সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড়, প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন, এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ (Investigations) সব ধরনের ডায়াগনস্টিক টেস্টে সরাসরি ৩০% মূল্যছাড়।

ফ্রি ডাক্তার ভিজিট: রমজান মাসের প্রথম শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে কোনো ভিজিট ফি লাগবে না। ওইদিন রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পাবেন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পারিবারিক খরচও বেড়ে যায়। অনেক সময় অর্থসংকটের কারণে মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা কিংবা চিকিৎসা নিতে দেরি করেন। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজমুল হাসান রনি বলেন, রমজান আত্মসংযম ও মানবসেবার মাস। আমরা চাই না কেউ টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা বা পরীক্ষা থেকে বঞ্চিত হোক। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এই ৩০% ছাড় ও ফ্রি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও আমরা সামাজিক দায়িত্ব পালনে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি, মানসম্মত ল্যাব সেবা এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। রমজান মাসে সেবার মান বজায় রেখে দ্রুত ও নির্ভুল রিপোর্ট সরবরাহে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য।

যারা উন্নত মানের ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন- মেট্রো হাসপাতাল।
স্থান: চাড়ালজানী, মধুপুর, টাঙ্গাইল
হটলাইন: 01788-646030

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ