• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জ

ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের পান্তাপাড়া এলাকার নিটল মোটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, রাতে মহাসড়কের নির্মানাধীন ফ্লাইওভারের বালির স্তুপের সাথে ধাক্কা খেয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও পরে একটি সিএনজি অটোরিকশা ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী ও দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হন।

আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত দুই সিএনজি যাত্রীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

দুর্ঘটনার পর এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা নির্মানাধীন মহাসড়কে সিগনাল লাইট স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা–রংপুর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/ ইমন মিয়া/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চায় সরকার: ভূমিমন্ত্রী
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চায় সরকার: ভূমিমন্ত্রী
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা