• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি - আমীর খসরু


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পি.এম.
শেয়ার করুন 0
অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভা
অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুড়ে ফেলে দেবে। আগামী নির্বাচনে বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন- যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান।

আমীর খসরু বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও সবক নেয়া লাগবে না। বাংলাদেশের  ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে।

অন্তর্বর্তী সরকারকে ভ্যাট কর প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করুন। তাদের বাজেট তো দুর্নীতির বাজেট। কারণ স্বৈরাচারের বাজেট ১০ হাজার কোটি টাকার বাজেট ৩০ হাজার কোটি টাকা, এক হাজার কোটি টাকার বাজেট তিন হাজার কোটি টাকা। এই টাকাগুলো এখন ব্যয় করার প্রয়োজন নেই। 

সভায় খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত