বিএনপি সরকার গঠন
জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে- ফয়সাল সালাম

নিজস্ব প্রতিবেদক
চেতনায় বাংলাদেশ-এর সভাপতি ফয়সাল সালাম সাগর বলেছেন, প্রায় ১৫-১৬ বছর পর আমরা স্বাধীন ভাবে নিঃশ্বাস নিতে পারছি। বিএনপি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে পারে তাহলে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া হবে।
এ সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার জন্য দোয়া করেন তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গিরিধারা আবাসিক খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চেতনায় বাংলাদেশ-এর সভাপতি। আরাফাত রহমান কোকো এর স্মরণে গিরিধারা প্রিমিয়ার লীগ ৩.০ এর শুভ উদ্বোধন করা হয়।
এর আগে, চেতনায় বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি শেখ রাহুল এর নেতৃত্বে প্রধান অতিথি ফয়সাল সালাম সাগরকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরণ ও খেলায় অংশ নেওয়া আটটি দলের অধিনায়কের হাতে খেলোয়ারদের জার্সি তুলে দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মেহেদী হাসান রবি’র সভাপতিত্বে এবং আল-আমিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক বাশারুল আলম কামাল, যাত্রাবাড়ী থানার ৬৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ শাহ্ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা আতায়ে রাব্বি, ফতুল্লা থানা ছাত্রদলের মাহফুজুর রহমান প্রমুখ।
ভিওডি বাংলা/ এম







