• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানকে যুবদলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পি.এম.
তারেক রহমানকে যুবদলের ফুলেল শুভেচ্ছা। ছবি: সংগৃহীত
তারেক রহমানকে যুবদলের ফুলেল শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদল নেতারা তাকে শুভেচ্ছা জানান।

নেতারা বলেন, দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। তারা মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পরে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবি: সংগৃহীত
নাহিদ ইসলাম সরকার গণভোট ও জুলাই সনদকে এখনো অস্বীকার করছে
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে : সিপিবি
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে: সিপিবি