• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পি.এম.
১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেেছন, এবার নির্বাচনে ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে এবং নির্বাচনের পর হামলা করা হচ্ছে। তিনি জানান, এসব ঘটনার হিসাব নেওয়া হবে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় ঐক্য বিরোধী দল হিসেবে রাজপথে সক্রিয় থাকবে, হাদি হত্যার বিচারের দাবি জানাবে এবং আগামীতে দ্বিগুণ শক্তি নিয়ে পার্লামেন্টে যাবে। তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনবিরোধী নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাই দলের লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে, অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচন কলঙ্কিত হয়েছে।

খেলাফত মজলিসের সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল বলেন, নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং বিভিন্ন হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচনের আগে ও পরে হামলার ঘটনা ঘটেছে এবং পুরনো সংস্কৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা হয়েছে।

খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবার রাজপথে নামবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিরছেন না গণঅধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের
ফিরছেন না গণঅধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের
তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল