• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এ সময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। পরবর্তীতে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবি: সংগৃহীত
নাহিদ ইসলাম সরকার গণভোট ও জুলাই সনদকে এখনো অস্বীকার করছে
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে : সিপিবি
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে: সিপিবি