• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পি.এম.
বিএনপি। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছে। জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণের পর বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের সভা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফল গেজেট আকারে প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিরছেন না গণঅধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের
ফিরছেন না গণঅধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের
তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল