• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে অভিনন্দন জানাল ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পি.এম.
চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

ফ্রান্স বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি প্রকাশ করেছে ফ্রান্স।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, নির্বাচনের ফলাফল সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও দৃঢ় করেছে। বার্তায় উল্লেখ করা হয়, ফ্রান্স সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছে এবং বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী জয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মন্তব্যকে আমরা স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ফ্রান্স নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আগ্রহী এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার
ইশরাক হোসেন: গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার