• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২ দেশের ও মানুষের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি তারেক রহমানের খাল খননে ফিরছে নদীর প্রাণ

ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পি.এম.
জামায়াত জোটের সংবাদ সম্মেলন-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছে। জামায়াত জোটের এ উদ্যোগের তথ্য শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ ফেসবুক পেইজে জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। একই বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়্যা। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সার্বিক কার্যক্রমে একটি ওয়াচডগ হিসেবে কাজ করবে।”

ছায়া মন্ত্রিসভা গঠনের খবর দিয়েছেন ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান)ও।

জামায়াতের এই পদক্ষেপকে রাজনৈতিক পর্যবেক্ষকরা স্বতন্ত্র একটি উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রধান সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও সমালোচনামূলক ভূমিকা পালন করবে।

ছায়া মন্ত্রিসভার মাধ্যমে জামায়াত জোট আশা করছে, নীতিনির্ধারণ ও সরকারি সিদ্ধান্তে জনসচেতনতা বৃদ্ধি পাবে। সূত্রের খবর, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবে প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরের প্রতিনিধিরা, যারা সরকারের নীতিমালা, বাজেট ও আইনগত প্রক্রিয়ার ওপর নজর রাখবেন।

এতে সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং নাগরিকদের জবাবদিহিতা বৃদ্ধির একটি পথ তৈরি হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক