• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

তারেক রহমানকে আইইবির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আইইবির প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

 বার্তায় আরও বলা হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দৃঢ়ভাবে প্রত্যাশা করে। 

আইইবি আশা করে, নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আইইবি বিশ্বাস করে,  তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের কল্যাণে সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের মাধ্যমে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে, জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে আইইবি’র নেতৃত্বে দেশের প্রকৌশলী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত ও অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেন আমিনুল হক
ঢাকা-১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেন আমিনুল হক
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
দুই দিনের কারাদণ্ড সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক