• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

দূষিত বাতাসে বিশ্বে চতুর্থ ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ এ.এম.
আইকিউএয়ার সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা-ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর সাম্প্রতিক তালিকায় আবারও উপরের দিকেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সর্বশেষ সূচকে শহরটি চতুর্থ অবস্থানে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের আপডেট অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর লাইভ সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে উঠে আসে তেলআবিব। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৯১২, যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রার অনেক ওপরে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যেখানে স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৫। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৬৬। চতুর্থ স্থানে থাকা ঢাকার একিউআই স্কোর ২১৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০২।

আইকিউএয়ার তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের সূচক প্রকাশ করে থাকে। তাদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১–১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত।

স্কোর ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১–২০০ পর্যন্ত মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১–৩০০ স্কোর হলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। আর ৩০১-এর বেশি হলে বায়ুমানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

পরিবেশবিদরা বলছেন, উচ্চমাত্রার দূষণ দীর্ঘমেয়াদে শ্বাসযন্ত্র, হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই দূষণ কমাতে কার্যকর নগর ব্যবস্থাপনা ও নির্গমন নিয়ন্ত্রণে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ কোন এলাকায় কমবে গরম?
আজ কোন এলাকায় কমবে গরম?
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১
চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১