• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্ত্রীর খালুর ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় প্রেম করে বিয়ে করার পর ছেলের খালুর ধাওয়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ২৫ বছর বয়সী শহিদুল ইসলাম প্রাণ হারিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় বড় ভাই রফিকুল ইসলামের সঙ্গে থাকতেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানিয়েছেন, শহিদুলের সঙ্গে নারায়ণগঞ্জের ১৪ বছর বয়সী হাসির প্রেমের সম্পর্ক ছিল। তারা গত ১১ ফেব্রুয়ারি পালিয়ে ঢাকা আসে এবং শহিদুলের বড় ভাইয়ের বাসায় ওঠে। পরবর্তীতে শহিদুল ও হাসির সম্মতিতে বিয়ের ব্যবস্থা করা হয়।

বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবারের সদস্যরা বাসার নিচে অবস্থান নেন। শহিদুল যখন নিচে নামেন, তখন তাকে দেখতে পেয়ে স্ত্রীর খালু তার পিছু নেন। ভয়ে শহিদুল সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে পাশের একটি ভবনে লাফ দেয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন এবং মারা যান।

এসআই আরিফুল ইসলাম আরও জানান, ফেসবুকের মাধ্যমে শহিদুল ও হাসির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়ের বয়স কম হওয়ায় আইন অনুসারে মুচলেকা নেওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে শহিদুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হকারদের শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স দেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক
হকারদের শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স দেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক
বিআরসিএস ঢাকা সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা
বিআরসিএস ঢাকা সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা