• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

অপু বিশ্বাস:

নবনির্বাচিত সাংসদের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান

বিনোদন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ এ.এম.
অপু বিশ্বাস-রুমিন ফারহানা-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়ে আলোচনায় উঠে এসেছেন রুমিন ফারহানা। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই তাকে ঘিরে অভিনন্দনের জোয়ার দেখা যাচ্ছে। এই শুভেচ্ছা বার্তায় এবার যোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও।

নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৮ হাজারেরও বেশি, যা এ আসনে একটি বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ফলাফল প্রকাশের পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। রাজনৈতিক সহযোদ্ধাদের পাশাপাশি সাধারণ ভোটার ও সমর্থকরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। বিশেষ করে নারী নেতৃত্বের এই সাফল্য নিয়ে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এদিকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে খুব সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক বার্তা যুক্ত করেন তিনি। ক্যাপশনে লেখেন-‘অভিনন্দন’। ছোট এই বার্তাই দ্রুত ভক্তদের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দুই অঙ্গনের দুই পরিচিত মুখকে একসঙ্গে দেখে নেটিজেনদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই মন্তব্যে নারী নেতৃত্ব ও নারীর সাফল্যকে স্বাগত জানান। কেউ কেউ এটিকে নারীর অগ্রযাত্রার প্রতীক হিসেবেও উল্লেখ করেছেন।

নির্বাচনী জয়ের পর রুমিন ফারহানাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তাতে স্পষ্ট-রাজনীতি ও বিনোদন অঙ্গনের সংযোগে এমন শুভেচ্ছা বিনিময় জনমনে আলাদা মাত্রা যোগ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’