ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৭০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর-১ নম্বরে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা একটি দোয়া মাহফিলে বলেন, “অপ্রতিরোধ্য এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। এই বিজয় এ দেশের সাধারণ জনগণের। গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের কষ্টে অর্জিত ফসল এই নির্বাচন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচিত জাতীয়তাবাদী দলের সকল সংসদ সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকো-র জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
সাজ্জাদুল মিরাজ দোয়া মাহফিলে আশা প্রকাশ করেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকার বাস্তবায়ন করবে।
মাহফিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







