• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ

বরিশাল প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল সদর-৫ আসনের বিপুল সংখ্যক নাগরিক বরিশাল সদর রোডস্থ তার বাসভবনে সাক্ষাৎ করতে এলে এবং অনুষ্ঠিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫ সহ সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা বিএনপি ও জিয়া পরিবারের ওপর আস্থা রাখে। এজন্য তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের নানা ষড়যন্ত্র হয়েছে। দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে দুঃখজনকভাবে পরিচিতি পায়।

রহমাতুল্লাহ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান দিতে আগামী দিনে তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদি। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার