• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার আবেদন হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পি.এম.
(বিএনপি) মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান (হাবিব)-ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া নিয়ে গঠিত পাবনা-৪ আসনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান (হাবিব)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে হাবিবুর রহমান দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার ফলাফল ও প্রদত্ত ফরম-১৬-এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি এবং কিছু ক্ষেত্রে তা পরিবর্তিত হয়েছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল না লিখেই অপূর্ণ ফরম-১৬-এ জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

লিখিত আবেদনে আরও বলা হয়, এজেন্টদের উপস্থিতি থাকা সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি এবং কেন্দ্রভিত্তিক ভোটের হিসাবের সঙ্গে মোট ফলাফলের গরমিল রয়েছে। বিএনপি প্রার্থীর দাবি, তাদের অসংখ্য বৈধ ভোট বাতিল করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভোট পুনর্গণনা এবং পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত বেসরকারি ও সরকারি ফলাফল ঘোষণা স্থগিত রাখার আবেদন জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের