• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

মমতা বন্দ্যোপাধ্যায়:

তারেক ভাইকে অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পি.এম.
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নির্বাচনে বিজয় উপলক্ষে তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও এর জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান। তিনি লিখেছেন, বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। একই সঙ্গে তিনি নির্বাচনে বড় জয়ের জন্য তারেক রহমান, তার দল এবং সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে-এটাই তার প্রত্যাশা। আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিবেশী রাজ্যের শীর্ষ নেতার এমন প্রকাশ্য শুভেচ্ছা বার্তা দুই অঞ্চলের রাজনৈতিক যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও তাৎপর্যপূর্ণ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস জয়ের খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস জয়ের খবর
বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষায় ভারত
বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষায় ভারত
ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে: ট্রাম্প
ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে: ট্রাম্প