টপ নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
বাংলাদেশ জামায়াতে ইসলামী
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
জাতীয় নাগরিক পার্টি
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩
|
আসন: ২৯৯
|
ঘোষিত আসন: ০
ঢাকা-৬ আসন
ফলাফল স্থগিত চেয়ে ইসিতে জামায়াত প্রার্থীর আবেদন
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ এ.এম.

ফাইল ছবি
ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিতের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি এ আবেদন করেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ১৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।
আসনের তথ্য
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০০টি।
- মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন।
- পুরুষ ভোটার: ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন
- নারী ভোটার: ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: ৩ জন
পোস্টাল ব্যালট
- পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ছিলেন ২ হাজার ৮৪৫ জন।
- পুরুষ: ২ হাজার ৮৩ জন
- নারী: ৭৬২ জন
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট
এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফল অনুযায়ী—
- ইশরাক হোসেন (ধানের শীষ): ৭৮,১৪১
- মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা): ৫৪,৪৬৫
- আমির উদ্দিন আহমেদ (ডালু) (লাঙ্গল): ১,৭৪৭
- আহম্মেদ আলী শেখ (মাছ): ১৪৭
- মো. আকতার হোসেন (হারিকেন): ২৪৪
- মো. ইনুস আলী আকন্দ (ডাব): ৩০১
- মো. ফখরুল ইসলাম (ট্রাক): ১৩৫
ফলাফল স্থগিতের আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
ভিওডি বাংলা/ আ







