• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ম্যাজিক ফিগার ছুঁয়ে সরকার গঠনের পথে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ এ.এম.
বিএনপি। ফাইল ছবি

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে দেশের ২৯৯টি আসনে। বর্তমানে চলছে ভোট গণনা।

এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ অর্জন করেছে বিএনপি ও তাদের জোট।

এখন পর্যন্ত ঘোষিত ২১৫টি আসনের ফলাফলে বিএনপি ও তাদের জোট পেয়েছে ১৫০টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬১টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে।

আলোচিত কয়েকটি আসনের ফলাফল

ঢাকা-১৭ ও বগুড়া-৬: বিএনপি চেয়ারপারসন (দলীয় প্রধান) তারেক রহমান দুটি আসনেই বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঢাকা-৮: বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

ঢাকা-১৩: বিএনপির ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। জামায়াত-সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

পটুয়াখালী-৩: বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ট্রাক প্রতীক) পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৪৭ হাজার ৯৫০ ভোট।

ঝিনাইদহ-১: সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ঠাকুরগাঁও-১: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয় পান তিনি।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। ব্যবধান প্রায় ৯৪ হাজার ৪৪৭ ভোট।

সুনামগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট।

নেত্রকোণা-৪: লুৎফুজ্জামান বাবর (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

কিশোরগঞ্জ-৪: অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

জয়পুরহাট-২: মো. আব্দুল বারী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।

এছাড়া, সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নাছির চৌধুরীর কাছে পরাজয় স্বীকার করেছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড