• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আগে মানুষ কথা বলতে ভয় পেতেন, এবার বাতাসটাই ভিন্ন: বিবিসির সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

২০১৮ সালের এবং এবারের নির্বাচন পুরোটাই আলাদা বলে জানিয়েছেন বিবিসি নিউজের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি যোগিতা লিমায়ে। তিনি বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আমি বাংলাদেশে ছিলাম। তখনকার পরিবেশ এখনকার চেয়ে একেবারেই ভিন্ন ছিল।’

তিনি আরও বলেন, ২০১৮ সালে ঢাকা ও দেশের অন্যান্য এলাকা ঘুরে আমি দেখেছিলাম—পোলিং এজেন্ট, প্রচারসামগ্রী আর পোস্টার প্রায় সবই এক দলের, সেসব ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের।

তিনি বলেন, সে সময় এক ধরনের ভীতিকর পরিবেশ ছিল। মানুষ খোলামেলা কথা বলতে ভয় পেতেন। তবে এবার যেন বাতাসটাই অন্যরকম। আমরা যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে স্পষ্ট উত্তেজনা ও আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার চোখে পড়ছে।

এই সাংবাদিক বলেন,  অবশ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এই নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রশ্নে একটি ছায়া ফেলেছে।  ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে আমরা প্রথম ঘণ্টার মধ্যেই বহু মানুষকে ভোট দিতে দেখেছি। যেসব ভোটারের সঙ্গে কথা হয়েছে, তাদের কেউ কেউ আশা প্রকাশ করেছেন—আজকের নির্বাচনের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ