• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাহদী আমীন:

একটি দলের হুমকিও ভয়ভীতির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পি.এম.
গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহদী আমীন-ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমীন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান পার্থক্য ঠেকাতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। অনেক ভোটার নিজ ভোট দিতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

তার দাবি, স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরি করে এক ধরনের ‘মব’ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি আগে থেকেই নির্বাচন কমিশনকে জানানো হলেও আরও সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, বিএনপির বিজয় অনিবার্য—এটি স্তিমিত করার অপপ্রয়াস সফল হবে না।

মাহদী আমীন জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান এবং দলের নেতা–কর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় কোনো অসংগতি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রেরই বিজয় হবে। বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে