• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ও জুনায়েদের সমর্থকদের হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মারামারির ফলে কেন্দ্র ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া বলেন, “সকালে ভোট কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার জন্য ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রেখেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।”

ভোট কেন্দ্রের আশেপাশের এলাকায় শান্তি ফেরানোর পর ভোটাররা আবারও কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা
২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা