• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পি.এম.
বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।  জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল (বুধবার) রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রতিপক্ষের অপপ্রয়াস সফল হবে না। তার প্রমাণ হিসেবে দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন।

নোয়াখালীর হাতিয়া, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, হাতিয়ায় ইতিমধ্যে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছেন তাঁরা। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে প্রতিপক্ষ রাজনৈতিক দল।

সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহবান জানান মাহদী আমিন। ভোটপ্রদানের প্রক্রিয়াকে দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড