• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকালেই ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষ প্রার্থী, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তিনি বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ কাতারে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ৭টা ৪০ মিনিটে ভোট প্রদান করেন।

ভোটকেন্দ্রে এসে তিনি সাংবাদিকদের জানান, “আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে। যারা এ ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়া সাতশ’র বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার এবং জুলাই বিপ্লবে আহত হয়ে বিজয়ী হয়েছেন।”

গত নির্বাচন ও এবারের নির্বাচনের পার্থক্য নিয়ে প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, “এবার প্রার্থীরা নির্ভয়ে ও নিঃসংকোচভাবে প্রচারণা চালাতে পেরেছেন। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন। কারোর ভোট রাতের মধ্যে হয়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে ভোট দিতে পারেনি। জয়ের ব্যাপারে আশাবাদী।”

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার সব ভোটকেন্দ্রে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাবাহিনী, র‌্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২ মন্দিরে চুরি
রাজারহাটে ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২ মন্দিরে চুরি
শেষ সময়ে গুরুতর অভিযোগ শামা ওবায়েদের
শেষ সময়ে গুরুতর অভিযোগ শামা ওবায়েদের
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির