• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ সংসদ নির্বাচন ও গণভোট: দুটি ব্যালট একই বাক্সে ফেলা যাবে

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার ভোটারদের কেবল জাতীয় সংসদ নির্বাচনে নয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটেও অংশ নিতে হবে। তাই প্রথমবার ভোট দিচ্ছেন এমন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গুগলে জানতে চাইছেন, দুই ধরনের ব্যালট কিভাবে প্রয়োগ করবেন।

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। সম্প্রতি নির্বাচন কমিশন এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, “জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের জন্যও ব্যবহার করা হবে। ভোটাররা ভোট প্রদানের পরে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলবেন।”

অর্থাৎ ভোটাররা সিল দেওয়ার পর দুটি ব্যালট একসাথে একই বাক্সে রাখতে পারবেন।

এদিকে, দেশের ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ৫১টি দল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫১ দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার রয়েছে। সারাদেশের আসনভিত্তিক তালিকায় দেখা গেছে, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোটের সময় বৈধ টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব
ভোটের সময় বৈধ টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক