• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

কেন্দ্র দখল বা নাশকতায় কঠোর ব্যবস্থা: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পি.এম.
সংবাদ সম্মেলনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্র দখল, জাল ভোট বা নাশকতার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

র‍্যাব প্রধান বলেন, যারা জাল ভোট, কেন্দ্র দখল বা ফলাফল অমান্য করে নাশকতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীকে নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

নির্বাচনকে নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে রোবাস্ট ও ফুট পেট্রোলিং। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যথাযথ কারণ না থাকলে যানবাহন জব্দ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো ঝুঁকির তথ্য না থাকলেও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী টহল দিচ্ছে। বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পরিবহন ঠেকাতে তল্লাশি অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল