• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রাম-১৪ আসন

১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, স্বতন্ত্র প্রার্থীর সংশ্লিষ্টতা

চট্টগ্রাম প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নির্বাচনী এলাকায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। ঘটনা ঘটেছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবদুল বারিহাট এলাকা থেকে।

প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সম্পর্কিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, মাইক্রোবাসের পাশে একজনকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। তিনি টাকা গুনছেন এবং পরিচয় দিয়েছেন মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’ হিসেবে।

মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চন্দনাইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জব্দকৃত টাকা ও মাইক্রোবাস চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় নির্বাচন কর্তৃপক্ষ টাকার উৎস তদন্ত করছেন।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
নিষিদ্ধ সংগঠনের পোস্টার, আসামি শতাধিক
ফাইল ছবি
বিএনপির সভায় হামলার মামলায় আ.লীগের ৫ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত
বান্দরবানে শতাধিক পর্যটককে উদ্ধার করলো বিজিবি