• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসির উদ্দিন নাসির:

ভোট দিয়ে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করুন

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-ছবি: সংগৃহীত

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন, আগামীকাল (১২ ফেব্রুয়ারি) শুধু নির্বাচন নয়, এটি ইতিহাসের সামনে আমাদের দায়বদ্ধতার দিন। এটি শহিদদের স্বপ্ন পূরণের দিন।

নাসিরের কথায়, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। খালেদা জিয়া কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, প্রিয় সন্তান হারিয়েছেন, তবু মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম থেকে একবিন্দুও সরে যাননি। মৃত্যুর আগে লন্ডন থেকে দেশে ফেরার সময় তিনি তারেক রহমানকে দেখিয়ে বলেছিলেন-‘ভাইয়ার খেয়াল রেখো’। সেই আহ্বান শুধুমাত্র পরিবারের জন্য নয়, এটি দেশের ভবিষ্যতের জন্যও ছিল।” 

তিনি আরও বলেন, এই কথা ছিল শুধু মায়ের মমতাসুলভ আহ্বান নয়, বরং দেশের মানুষের সামনে এক সংগ্রামী নেত্রীর অসমাপ্ত দায়িত্ব যোগ্য উত্তরসূরীর হাতে তুলে দেওয়ার শেষ আহ্বান। নাসির উল্লেখ করেছেন, দীর্ঘ ১৮ বছর পর আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষ আবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাচ্ছে। এই অধিকার সহজে আসেনি; এর পেছনে রয়েছে অসংখ্য ত্যাগ, অগণিত চোখের অশ্রু এবং অনেক অপূরণীয় ক্ষতি।

তিনি স্মরণ করেছেন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর অবদান, যারা গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। নাসির উদাহরণ দিয়ে বলেছেন, ইলিয়াস আলী, জনি, বাপ্পি, নুরে আলম, ওয়াসিম আকরাম, রাব্বি এবং নোয়াখালীর সুবর্ণচরের পারুল বেগম-তাদের নাম শুধু স্মৃতি নয়, বরং গণতন্ত্রের মূল্য কত বড় তার সাক্ষ্য।

জুলাই-আগস্টের শহিদদের কথা উল্লেখ করে তিনি বলেন, “আবু সাইদ, মুগ্ধসহ শহিদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ভোটাধিকার মানে শুধু একটি ব্যালট নয়, এটি রক্ত দিয়ে অর্জিত অধিকার।” নাসির উদ্দিন নাসির সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামীকাল শুধু নির্বাচন নয়, এটি ইতিহাসের সামনে আমাদের দায়বদ্ধতার দিন। এটি শহিদদের স্বপ্ন পূরণের দিন। এটি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দিন।”

তিনি আরও যোগ করেন, ভোটের মাধ্যমে আমরা সেই ত্যাগকে সম্মান জানাতে পারি। মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি সংহতি জানিয়ে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। নাসিরের আহ্বান, “ধরের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করুন এবং শহিদদের স্বপ্নকে জীবন্ত রাখুন।”

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নাসির উদ্দিন নাসিরের পোস্টে প্রেরণা ও দায়িত্ববোধের মিশ্রণ লক্ষ্য করা গেছে। ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট: এই ভোট আমাদের ইতিহাস ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের আমলে ৪শ’ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক বেকার
জুলকারনাইন সায়ের: অন্তর্বর্তী সরকারের আমলে ৪শ’ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক বেকার
দৃক গ্যালারি পরিদর্শনে জাইমা রহমান
দৃক গ্যালারি পরিদর্শনে জাইমা রহমান
শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে
ডাকসু নেত্রী তন্বী: শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে