• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের সংকটের মুখে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে

   ২০ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পি.এম.
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূর্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে  আয়োজিত অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক 

আজও আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে আমরা জিয়াউর রহমানকে সামনে রেখে তাকে অনুসরণ করার চেষ্টা করি তাহলে সংকট থেকে উত্তরণ আমাদের পক্ষে সম্ভব হবে। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূর্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে  আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুস সালাম।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায়  আজ আমরা এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আগামী দিনে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে জিয়া স্মৃতি পাঠাগার হবে। আরও বলেন যখনই বাংলাদেশ সংকটের মুখে পড়েছে তখনই জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। এই সংকট দূর করার জন্য জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু আধুনিক বাংলাদেশের নির্মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দিপ্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বিএনপি (কুমিল্লা বিভাগ), আবদুস সাত্তার পাটোয়ারি, সদস্য নির্বাহী কমিটি বিএনপি, শ্রমিকদলের সহ-সভাপতি মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগারের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. জুয়েল রানা, যুগ্ম , সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ কবির মুক্তিা, অর্থ সম্পাদক নাহিদুর রহমান জুয়েলসহ পাঠাগারের অন্য নেতারা।

ভিওডি বাংলা/এম  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম