বিএনপি কাজ করে মানুষের জন্যে
আওয়ামী লীগ পকেটের উন্নয়নে বিশ্বাসী

নিজস্ব প্রতিবেদক
বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। আপনাদেকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে পুনঃগঠনের জন্য আমরা কাজ করে যাব। এমন মন্তব্য করেছেন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধনিায়ক আমিনুল হক।
সোমবার (২০ জানুরায়ি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পল্লবী থানাধীন ২নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের উপর শুধু জুলুম নির্যাতন চালিয়েছে। ফ্যাসিস্ট সরকার নিজেই গত ১৭ বছর আওয়ামী সিন্ডিকেট করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
আমিনুল বলেন, দ্রব্যমুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গত ১৭ বছর স্বৈরাচার সরকার জনগনের কথা ভাবেনি কখনো। স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় বসেছিল। আমার ৫ই আগষ্টের পরে স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত এখনো হতে পারেনি। বর্তমান সরকারও এখন পর্যন্ত দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
তিনি আরও বলেন, আপনারা বিশ্বাস করেন, আস্থা রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্যেই রাজনীতি করেন। আপনাদের উন্নয়নের জন্য রাজনীতি করেন, আপনাদের কল্যাণের জন্য রাজনীতি করেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব, বাংলাদেশ ভালো থাকবে। আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে পার্থক্য এটাই বিএনপি আপনাদের জন্য রাজনীতি করে। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মানুষের জন্যে রাজনীতি করে না। তারা রাজনীতি করেছে তাদের নিজেদের পকেটের উন্নয়নের জন্য। ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে শুধু শেখ পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, আমরা সকলেই চাই যেন বাংলাদেশ একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হউক, আপরানা যাতে সকলেই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। গত ১৭ বছরে আপনারা ভোট দিতে পারেন নাই। হাসিনা স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় বসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, আপনাদের উন্নয়নের জন্য দেশের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করে চলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো তখনই পূরণ হবে যখন একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে।
উপস্থিত ঢাকা মহানগরের উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদ আলম মন্টু ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ঢাকা মহানগর বিএনপির সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিসুল রহমান, যুগ্ম আহ্বায়ক খোকন মিঠু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মাহমুদসহ অনেকে।
ভিওডি বাংলা/এম







