• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হতো না: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পি.এম.
কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা। ছবি: ভিওডি বাংলা

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামাতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতি ইসলাম রাজনীতি করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।
 
তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোন পদ পাবে না। অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির উপর। ধানের শীষে ভোট দিয়ে বিজয় হলে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ হবে।

এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি'র প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি'র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত