• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পি.এম.
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল। ছবি: ভিওডি বাংলা

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের বেশি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ (Balance of Payments Manual-6) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৭৬০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে প্রায় ৭৩০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় স্বাভাবিক থাকা এবং বৈদেশিক দায় পরিশোধ ব্যবস্থাপনার কারণেই সাম্প্রতিক সময়ে রিজার্ভে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ও রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতিতে। এ ক্ষেত্রে মোট বা গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও বিভিন্ন প্রতিশ্রুত অর্থ বিয়োগ করে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। আন্তর্জাতিকভাবে একটি দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত সক্ষমতা পরিমাপে বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনা সহজ হবে এবং আমদানি ব্যয় পরিশোধে চাপ কিছুটা কমবে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল