• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর ভয়াবহ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একসময় যে নদী এলাকাবাসীর গর্ব ও আবেগের প্রতীক ছিল, আজ তা পরিবেশগত বিপর্যয়ের মুখে। বিএনপি সরকার গঠন করলে বুড়িগঙ্গাকে আবার পরিচ্ছন্ন, জীবন্ত ও মানুষের গর্বের নদীতে পরিণত করতে অবিলম্বে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ঢাকা-৬ আসনের সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে স্থানীয় মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারে। পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে অঞ্চলভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, টেকনিক্যাল ও আইটি ইনস্টিটিউট ও গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ভোটাধিকার আদায়ের পথে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জনসভায় আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হাতে তুলে দিয়ে তিনি বলেন, ইশরাক হোসেন শুধু একজন প্রার্থী নন, তিনি এই এলাকার সন্তান। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা আজীবন এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। ইনশাআল্লাহ ইশরাক হোসেনও এলাকাবাসীর সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা বিনামূল্যে চালু করেছিল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনা বেতনে করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

কৃষকদের জন্য কৃষি কার্ড ও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনের জন্য শুধু ভোট দিলেই হবে না, সঠিক দল ও সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।

তিনি বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে দুর্ভিক্ষ ও দুর্নীতি থেকে মুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিল।

তারেক রহমান আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাই হবে বিএনপির প্রধান অগ্রাধিকার। ১২ তারিখের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এটি দেশ গঠনের নির্বাচন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ