• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক

ঢাকা-১০–এর সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস রবিউলের

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পি.এম.
কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্য দেন রবি-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিদ্যমান সমস্যাগুলো তিনি ইতোমধ্যে চিহ্নিত করেছেন জানিয়ে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিষয়গুলো তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অবগত করেছেন। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে এবং তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে এসব সমস্যা দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, এ এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ পালাক্রমে তার সঙ্গে থেকেই তাকে মূল্যায়ন করা হয়েছে এবং জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে। এজন্য তিনি আসনের দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকর্মী এবং ঢাকা-১০ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির প্রার্থী বরি বলেন, ৩৩ বছর ধরে বিএনপির হয়ে দায়িত্বশীল থেকে যে কোনো পরিস্থিতিতে  এ এলাকার মানুষের মাঝে নেতৃত্ব দিয়েছেন। এর ফলে এলাকার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। জনগণের এই অংশগ্রহণই তার প্রমাণ, যার ভিত্তিতে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক তার হাতে তুলে দিয়েছে।

শেখ রবিউল আলম রবি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার নেতাকর্মী, সমমনা ও সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবেন এবং তাকে  প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনবান্ধব রাষ্ট্রব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চায় এবং রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চায়। এ জন্য সব মানুষের সমর্থন ধানের শীষের পক্ষে থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আগামী দিনে ভোটের মাধ্যমে বিএনপি ও আমাকে জনগণের পাশে রাখার আহ্বান জানাচ্ছি, জনগণের আস্থার কোনো অমর্যাদা করা হবে না বলে জানান তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহিমূলক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাপনায় রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

এ সময় সবাইকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সুযোগ পেলে ঢাকা-১০ আসনের ব্যাপক উন্নয়ন করে এলাকার মানুষকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও ছাত্রদল যুবদল বিএনপি'র অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু