• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জনগণের প্রয়োজনে বিএনপি’র জন্ম- আবদুস সালাম


প্রকাশ:  ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পি.এম.
শেয়ার করুন 0
জনগণের প্রয়োজনে বিএনপি’র জন্ম- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রায় পাঁচ হাজার অসহায়, দুস্থ ও গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার ১৯ জানুয়ারি বিকালে শেরনগর প্রাইমারি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে সেখানে জনসভারও আয়োজন করে স্থানীয় বিএনপি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করার জন্যই এই বাংলাদেশে বিএনপি'র জন্ম হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার সিন্ডিকেট করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছেন। তবে বাংলার কৃষক তার প্রাপ্য দাম পায়নি।

তিনি অভিযোগ করেন বলেন, শেখ হাসিনা সরকার মেধাবী হলেও বিএনপি সংশ্লিষ্টতার কারণে চাকুরি থেকে বাদ দিয়েছে। 

যারা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন তাদেরকে সাথে নিয়েই আগামীর সরকার গঠন করবে বিএনপি উল্লেখ করেন আবদুস সালাম।

তিনি বলেন, অনেকেই আগামী সংসদ নির্বাচন সময় যত বাড়ছে, ততই পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন। ৬ মাস হোক বা ১ বছর হোক আমরা ভয় পাই না। যেদিন নির্বাচন হবে, সেদিনই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ও বর্তমান আহবায়ক নুরুল ইসলাম গোলাম।

বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে ও বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিনের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ