প্রচারণায় অসুস্থ জামায়াত প্রার্থী আমির হামজা, হাসপাতালে ভর্তি

নির্বাচনী মাঠে ব্যস্ততার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, “নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে পেটের সমস্যার কারণেই এ অসুস্থতা দেখা দেয়। কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, “পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা ইসিজি করেছিলাম সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে আজই রিলিজ দেওয়া হবে বলে আশা করছি।”
ভিওডি বাংলা/এমএস







