• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মিরসরাইয়ে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কাভার্ডভ্যানে মশা মারার বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল গাড়িটি। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। বিপদ বুঝতে পেরে চালক ও সহকারী দ্রুত গাড়ি থেকে লাফ দিয়ে নামেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানে প্রচুর পরিমাণে মশা মারার ব্যাট ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ