• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

এম এ মালিক:

সনাতনী সম্প্রদায়ের পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দিলেন

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
সিলেট-৩ আসনে তারেক রহমানের নির্দেশে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেন এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

সিলেট মহানগরীর ২৯ নম্বর রায়গ্রামে সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোক ও উদ্বেগ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ঘরবাড়ি পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন করে উদ্বোধন করেন।  

রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক। সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডে রায়গ্রাম এলাকার সনাতনী সম্প্রদায়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুড়ে যাওয়া ঘরবাড়ি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উদ্যোগে পুনর্নির্মাণ করে দেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, “ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আসল মানবতা।” এই দুর্যোগের সময় পুরো এলাকার মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে যুবসমাজ ও মুরুব্বিদের সহযোগিতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ধরনের মানবিক বিপর্যয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “বিএনপি তিনবার এ দেশ শাসন করেছে এবং সব ধর্মের মানুষের আস্থা অর্জন করেছে। সনাতনী সম্প্রদায়ের অসংখ্য নেতা আজ বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন-এটাই প্রমাণ করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এই এলাকার মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।

শেষে এম এ মালিক শপথ করে বলেন, “আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি-দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই এলাকাকে গড়ে তুলব। ইনশাল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জকে বাংলাদেশের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তুলব।”

এসময় সনাতনী সম্প্রদায়ের নেতা টুটুল চন্দ্র, শ্যামল দত্তসহ সকল নেতৃবৃন্দ এম এ মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই মানবিক উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল