• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোস করেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১২ মার্চ)  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।  বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধ এবং দীর্ঘ ১৮ বছরের গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দেয়া শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছিলেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। মুক্তবাজার অর্থনীতিকে এগিয়ে নিতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি কখনো আপোস করেননি।


ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ