জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী
ভুল করলে পস্তাতে হবে- তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কিছু ছোট-বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, কথা বলার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সামনের নির্বাচন খুব সহজ হবে না। জনগণ শক্তি' জনগণই বিএনপির শক্তি। জনগণের সঙ্গে না থাকলে জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি, জনগণ কিন্তু আবার একটা কিছু দেখিয়ে দিবে। তখন কিন্তু পস্তাতে হবে। হায়-হাপিত্যেশ করতে হবে।’
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘এখনো সময় আছে; আসুন আসুন আসুন আমরা জনগণের পাশে থাকি; জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে; যারা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে স্মরণ করতে হয়, যদি সত্যিকার অর্থে সম্মান জানাতে হয়। আজকে দেশনেত্রী খালেদা জিয়া উনার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছি। কিন্তু দেশনেত্রী সবচেয়ে খুশি হবেন যদি যখন দেখবেন; জনগণ সমর্থন দিয়েছেন বিএনপির প্রতি। আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি সেদিন তিনি হবেন। যা দেশনেত্রীর সৈনিক হিসেবে আপনাদের ওপর দায়িত্ব বর্তায়।’
তারেক রহমান বলেন, ‘আমরা কে ছোট নেতা কে কেন্দ্রীয় নেতা, কে গ্রামের নেতা কে বড় নেতা, কে বিভাগীয় নেতা বিষয় এটি নয়। বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যেন জনগণ বুঝে আমরা তাদের সাথে আছি। জনগণ বুঝে আমরা তাদের পাশে আছি। জনগণ বুঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি। এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, মানুষ যেভাবে চায়। কারণ দিন শেষে ভোটারের কাছে যেতে হবে।এই হোক আমাদের আজকের শপথ।’
তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে ও সচেতন থাকতে হবে নেতাকর্মীদের যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে, নির্দিষ্ট সময় পর পর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। ভোটই একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে।
তারেক রহমান বলেন, নিজের এলাকায় গাড়িবহরের সামনে কিছু মানুষকে দেখে অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গতবছরের ৫ আগস্টের পর থেকে এমন মানুষ ভিড় করা শুরু করেছেন।
ভিড় করা এসব মানুষ সম্পর্কে সচেতন হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগের নির্যাতন-অত্যাচার, ত্যাগ ভুলে না গিয়ে প্রত্যেকের নিজেদের মধ্যে জিজ্ঞাসা আসা উচিৎ অপরিচিত মানুষগুলোকে কেন বিএনপির কাছে আসতে দিব? সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে নেতাকর্মীদের। যেন অনুপ্রেবেশকারীরা ঢুকতে না পারেন। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু অনুপ্রেবেশকারী নয়।
রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে, নির্দিষ্ট সময় পরপর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। ভোটই একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে বলেও জানান তিনি।
কাউকে সুবিধা দেয়ার জন্য ১৭বছর নির্যাতন সহ্য করেনি বিএনপির নেতাকর্মীরা এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিনীত ও করজোড়ে নেতাকর্মীদের অনুরোধ করেন, মোটরসাইকেল ওয়ালা অনুপ্রবেশকারীদের দলে ভেড়াবেন না। ভিড় করতে দিবেন না, বিভ্রান্ত হবেন না, কোনো বিভ্রান্তমূলক কাজ করবেন না। তাদের দলে ভেড়ালে দলীয় নেতাকর্মীদের জন্য ভালো হবে না। অন্য কেউ যদি সরকার গঠন করে, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে মনযোগ থাকা উচিৎ, সেটা দলের জন্য ভালো হবে না। মানুষের পাশে দাঁড়ান, তাদের মত করে নিজেদের তৈরি করতে হবে।
ভিওডি বাংলা/ এম







